বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জুনায়েদ আল হাবীবকে চায় না কিশোরগঞ্জবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

junaed-al-habib2কিশোরগঞ্জ প্রতিনিধি

আগামী বৃহস্পতিবার কিশোরগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভায় মাওলানা জুনায়েদ আল হাবিবের অংশগ্রহণ চায় না কিশোরগঞ্জবাসী। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে জেলার আলেমদের মধ্যে। তারা ঘোষণা দিয়েছেন যেভাবেই হোক মাওলানা জুনায়েদ আল হাবিবকে তারা ঠেকাবেন।

জানা যায়, কিশোরগঞ্জে মাসিক মদিনা সম্পাদক আল্লামা মুহিউদ্দিন খান রহ. স্বরণে ২৭ অক্টোবর আলোচনা সভার আহ্বান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। আর এতে অতিথি রাখা হয়েছে জমিয়তের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে। এটি নিয়েই ক্ষোভে ফুসছে জনগণ।

একাধিক ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে জানা গেছে, ১৭ অক্টোবর রাজধানীর আরজাবাদে অনুষ্ঠিত বেফাকের উলামা সম্মেলনে মাওলানা আনোয়ার শাহ’র বক্তব্য অসমাপ্ত রাখার পেছনে মাওলানা জুনায়েদ আল হাবীবের  অসৌজন্যমূলক আচরণকে দায়ী করছেন।

কিশোরগঞ্জ শহরে সাঁটানো পোস্টার থেকে মাওলানা জুনায়েদ আল হাবীবের নাম কেটে দেয়া হচ্ছে।বিষটি জানতে চাওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আলেম বলেন, কিশোরগঞ্জের মাটিতে আমরা জুনায়েদ আল হাবীবকে দেখতে চাই না। তিনি যা করেছেন এটির সুরাহা না হলে ভবিষ্যতে ভালো সম্পর্ক অসম্ভব।

বিষয়টি জানতে চাওয়া হলে কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ জামী আওয়ার ইসলামকে বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীবের ব্যাপারে আমার কাছে আলেমরা এসেছেন। তাদের আপত্তির কথা পেশ করেছেন। তবে বৃহস্পতিবার ঢাকায় ভিন্ন প্রোগ্রাম থাকার কারণে মাওলানা হাবীব কিশোরগঞ্জ আসবেন না বলে জানান মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।

আরআর

আরো পড়ুন

http://ourislam24.com/2016/10/22/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ