শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জুনিয়র নারী অফিসারকে হত্যাচেষ্টার পর ভারতীয় কর্নেলের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suicideআওয়ার ইসলাম: আত্মহত্যা করেছেন ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার। লেফটেন্যান্ট কর্নেল পদের ওই সেনা অফিসার তার এক জুনিয়র নারী অফিসারকে প্রথমে খুনের চেষ্টা করেন বলেও অভিযোগ।

শুক্রবার মথুরার কাছে যমুনানগর এলাকায় এই ঘটনা ঘটে। টি যাদব নামে ওই লেফটেন্যান্ট কর্নেলের তার জুনিয়র অফিসারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এই ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

ওই ভারতীয় সেনা মথুরা সেনা হাসপাতালের নার্সিং স্টাফ এক নারী লেফটেন্যান্টের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ওই সম্প্রতি ওই জুনিয়র অফিসারের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। শুক্রবার এ বিষয়ে কথা বলতে দেরাদুনের ওই অফিসারকে নিয়ে বলদেও রোড ধরে লং ড্রাইভে যান যাদব। শ্রী রাধা রাধা কলোনির কাছে পৌঁছে নার্সিং অফিসারের সঙ্গে একসঙ্গে আত্মহত্যার প্রস্তাব দেন যাদব। এ নিয়ে কথা কাটাকাটির মাঝেই নারী লেফটেন্যান্ট-এর গলা টিপে তিনি খুন করতে যান বলে অভিযোগ। কোনোরকমে গাড়ি থেকে লাফিয়ে পড়েন ওই নারী। এরপরই নিজেই থাইয়ে বিষ ইঞ্জেকশন দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ লেফটেন্যান্টের।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ