শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

তিন তালাককে রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর শাহ

Asaduddin-Owaisi copyভারতীয় মুসলমানদের এক টপলিডার আসাদুদ্দীন ওয়াসি তিন তালাককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাল হিসাবে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদুদ্দীন ওয়াসি এক জনসমাবেশে বক্তব্য প্রদানকালে বলেন, দেশের ৩৬-৩৮ কোটি মুসলামান বিবাহিত। তারা তালাক দিচ্ছে না। শুধুমাত্র এক শতাংশ মানুষ বিপদে পড়ে তালাক দিয়ে থাকেন। মোদি সরকার রাজনৈতিক কৌশল হিসাবে নিজের মনের কথাটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন।

উল্লেখ্য, ভারতে নতুন করে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিববর্তনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাশীল বিজেপি। গুজরাটের সুরাটে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ পরিবর্তন করে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর বিরুদ্ধে হাজার হাজার মুসলিম নারী রাজপথে নেমে মিছিলও করেছেন। শুক্রবার ২৫ হাজারেরও বেশি নারী মুসলিম শরীয়া আইনের স্বপক্ষে এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিরোধী বিক্ষোভে শামিল হন।
মুসলিম নারীরা এ সংক্রান্ত এক দাবিপত্র জেলা কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। ওই নারীরা তালাক ইস্যুতে সরকার যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানানো হয়েছে।

মিছিলের আয়োজক মকসুদ আহমেদ বলেন, “এই প্রতিবাদ বিক্ষোভ কোনো সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নয়। ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সুরাটের মহিলারা নিজেরাই এগিয়ে এসেছে। আমরা মনে করি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে ভারত সরকার শরীয়া আইনে হস্তক্ষেপ করছে।

সূত্র : জিও নিউজ উর্দু

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ