শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নারীদের জন্য উন্মুক্ত হলো মুম্বাইয়ের মাজারের দরজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bombai-mazarআওয়ার ইসলাম: ভারতের মুম্বাইয়ে সুপরিচিত একটি মাজারের পরিচালনা পর্ষদ বা ট্রাস্ট সুপ্রিম কোর্টকে বলেছে, মাজারে নারীদের প্রবেশে হাইকোর্টের রায় তারা মেনে নেবে। হাজী আলী দরগাহ নামে সুপরিচিত ওই মাজারটিতে নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে দেয় মুম্বাই হাইকোর্ট, গত অগাস্ট মাসে ।

২০১২ সালে হাজী আলীর দরগাহ নামে পরিচিত এই মাজারে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল এর ট্রাস্টের পক্ষ থেকে।

কিন্তু অগাস্টে ওই নিষেধাজ্ঞা বাতিল করে রায় দেয় মুম্বাই হাইকোর্ট, আর আজ মাজার কর্তৃপক্ষ রায় মেনে নেয়ার কথা জানালো। এর ফলে মাজারটির দরজা নারীদের জন্য খুলে গেল। নারী অধিকার কর্মীরা মাজার পরিচালনা পর্ষদ বা ট্রাস্টের এমন পদক্ষেপকে 'বিরাট বিজয়' হিসেবে উল্লেখ করছে।

"আমরা কৃতজ্ঞ যে আদালত আমাদের পাশে ছিল। পুরুষ নিয়ন্ত্রিত ধর্মীয় উপাসনালয়গুলোতে পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে আমাদের যে লড়াই তাতে আমরা আদালতকে পাশে পেয়েছি, এটা আমাদের বড় অর্জন"-বিবিসিকে বলছিলেন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের কর্মী জাকিয়া সোমান।

হাজী আলীর দরগায় ট্রাস্টের পক্ষ থেকেই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, নারীদের মাজারে প্রবেশ ইসলাম সম্মত নয়। আর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছিল বেসরকারি উন্নয়ন সংস্থা ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন।

সেই প্রেক্ষাপটে আদালত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। মুম্বাই হাইকোর্ট তার রায়ে বলেছিল, মাজারটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সংবিধানকে লংঘন করে এবং এটি বৈষম্যমূলক।

সূত্র: বিবিসি

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ