বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বোর্ড গঠনের ঘোষণা ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid

আওয়ার ইসলাম: চলতি মাসের শুরুতে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের নতুন বোর্ড গঠনের খবর চাউর হয়েছিল। এ বিষয়ে আওয়ার ইসলাম নিউজও করেছিল। তখন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ আওয়ার ইসলামকে বলেছিলেন খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বোর্ডের কার্যক্রম শুরু হবে। কিন্তু বেশ কিছু যাওয়ার পর কোনো ঘোষণা বা বিবৃতি ছাড়াই ৬ মাস আগেই পরীক্ষার সময় নির্ধারণের বিবৃতি পাঠানো হয়েছে গণমাধ্যমে।

বোর্ডের প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গত ১৫ অক্টোবর ২০১৬ বুধবার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে চেয়ারম্যান ও মুফতি মুহাম্মদ আলীকে মহাসচিব করে গঠিত জাতীয় বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় বাৎসরিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। জাতীয় বেফাকুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইবরাহীম শিলাস্থানী জানান, আগামী ২৭ এপ্রিল ২০১৭ ইংরেজীর রোজ বৃহস্পতিবার কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই পরীক্ষা পরিচালনার জন্য জরুরি কাগজপত্র মাদরাসাগুলোতে পাঠানো হচ্ছে।

৩০ অক্টোবর ১৯ রবিবার বোর্ডের কার্যালয় রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত পরীক্ষাসংক্রান্ত পরামর্শসভায় মুফতি শিলাস্থানী এসব কথা বলেন।

পরামর্শসভায় বক্তারা বলেন, জাতীয় বেফাকুল মাদারিস দারুল উলূম দেওবন্দ ও আকাবীরে দেওবন্দের চিন্তা ও চেতনার উপর প্রতিষ্ঠিত একটি জাতীয় শিক্ষা বোর্ড। ইনশাআল্লাহ কওমি মাদরাসার শিক্ষার্থীরা আর পথ হারাবে না। আকাবীরে দেওবন্দের নিবিড় তত্ত্বাবধানে এই বোর্ড পরিচালিত হবে।

বোর্ডের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেরই পরীক্ষার তারিখ ঘোষণার প্রসঙ্গে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ একটি অনলাইন মিডিয়াকে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই বোর্ডের কাজ চলছে। অনেকেই পরীক্ষার জন্য যোগাযোগ করছেন, এজন্য পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘অনেকগুলো মাদরাসা সব সময় আমার সঙ্গে ছিল। আমার নিজের মাদ্রাসাগুলো আবার আমার ছাত্র বা যারা আমার সঙ্গে কাজ তাদের মাদরাসা মিলিয়ে হাজারের উপরেমাদরাসা আছে। তারা মনে করছে, আমাদের সংগঠিত হওয়া উচিত। বেফাকের দাবি তাদের অধীনে আছে পাঁচ হাজার মাদরাসা আছে। এর বাইরেও দেশে বিশ হাজারের বেশি কওমি মাদরাসা আছে। বাকি মাদরাসাগুলো কোথায় যাবে। বাকি মাদরাসাগুলোকে একত্রিত করার উদ্যোগ এটি। বিশেষ করে যারা সনদের স্বীকৃতি পক্ষে তারা একটি প্লাটফর্ম মাত্র।’

আরআর

আগের সংবাদ

http://ourislam24.com/2016/10/16/%E0%A6%95%E0%A6%93%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ