সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আরো একটি কওমি বোর্ডের ষোষণা আসছে ময়মনসিংহ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ittefaul_ulama আওয়ার ইসলাম: কওমি মাদরাসার শিক্ষার সার্বিক উন্নয়নে আরো একটি বোর্ড গঠনের ঘোষণা শিগগির আসছে। বোর্ডটি ছেলে ও মেয়ে উভয় মাদরাসা শিক্ষা কারিকুলাম,পরিক্ষা গ্রহণ, ফলাফল প্রদান, ছুটির সীমারেখা ও টিসি পদ্ধতি চালু করাসহ সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করবে বলে জানা গেছে। বোর্ডটি গঠিত হচ্ছে ময়মনসিংহের আলেমদের ঐক্যবদ্ধ সংগঠন ইত্তেফাকুল ওলামার পক্ষ থেকে।

৩০ অক্টোবর বাংলাদেশ কওমী শিক্ষার স্বীকৃতির নিয়ে চলমান পরিস্থিতিতে করণীয় ও সাংগঠনিক বিবিধ বিষয়ে আলোচনা নিয়ে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মোমেনশাহী শহরের জামিয়া আরাবিয়া মাখযানুল উলুমের মেহমান খানায় (তালতলা মাদরাসা) রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া জরুরি এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা খালিদ সাইফুল্লাহ সা'দী।

সভায় উপস্থিত প্রতিনিধি ও মজলিসে আমেলার দায়ীত্বশীলগণ উদ্ভুত এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন। সবার মতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, আজ ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য রাজধানীর মালিবাগ জামিয়ায় বেফাকের দায়ীত্বশীলদের পরামর্শ সভার সিদ্ধান্তের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যের আহবানে মাঠে নামবে ইত্তেফাকের কর্ণধাররা। এছাড়াও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাথে সার্বিক সমন্বয় রেখে এবং সহায়ক হিসেবে অচিরেই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নতুন একটি বিভাগীয় আঞ্চলিক শিক্ষা বোর্ড গঠন করতে যাচ্ছে ইত্তেফাক। এর মাধ্যমে ছেলে ও মেয়েদের প্রতিটি মাদরাসার শিক্ষা কারিকুলাম,পরিক্ষা গ্রহণ, ফলাফল প্রদান, ছুটির সীমারেখা ও টিসি পদ্ধতি চালু করাসহ সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন দায়ীত্বশীলগণ।

ourislam_boxad

সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয়, প্রত্যেকটি মাদরাসার তত্বাবধানে সারা বছরের জন্য একটি করে বয়স্ক কুরআন শিক্ষা চালু করা । যেহেতু কওমী মাদরাসা সমূহ জাতির সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে তাই ধর্মীয় দিক থেকে জাতিকে উপকৃত করা ব্যাপারটি অনুধাবন করে উলামায়ে কেরাম এ সিদ্ধান্ত নেন এবং এলাকা ভিত্তিক দৈনিক একঘন্টা করে হলেও নূরানী প্রশিক্ষকের মাধ্যমে এর বাস্তবায়নের লক্ষ্যে ইত্à