শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

শুরু হলো কথার খই-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kothar_khoi2

আওয়ার ইসলাম: শুক্রবার (৪নভেম্বর) বিকাল ৩টায় পুরানা পল্টনস্থ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে দেশাল বিডি ডটকম এর আয়োজনে অনুষ্ঠিত হয় কথার খই ২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ব্যাচের সনদ প্রদান।

দেশাল বিডির চেয়ারম্যন আবদুল আহাদ সালমানের সভাপতিত্ত্বে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। স্বাগত বক্তব্য রাখেন দেশাল বিডির নির্বাহী পরিচালক ইয়াকুব হুসাইন সোহান।

বক্তব্য রাখেন জনপ্রিয় কথা সাহিত্যিক শরীফ মুহাম্মদ, ইসলামী সংগীত কিংবদন্তি আবুল কালাম আজাদ, সম্পাদক দেলোয়ার হুসাইন সাকী, বিশিষ্ট গীতিকার ও সুরকার কাউসার আহমাদ সোহাইল, কবি জিয়াউল আশরাফ ‍ও সম্পাদক শরিফুল ইসলাম।

বাংলাদেশের টিভি ও রেডিও জগতের জনপ্রিয় মুখ আর জে কনকের লেকচারের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ব্যাচের ক্লাস।

দেশাল বিডির ব্যাবস্থাপনা পরিচালক ইয়াছিন আহমাদ এর সার্বিক দিক নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।

জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘অনুপ্রাস’ এর শিল্পীদের সংগীত পরিবেশনা দর্শকদের জন্য ছিলো বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানে অতিথীরা দেশাল বিডির ব্যতিক্রমী ও যুগোপযোগী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা ও সর্বাত্ত্বক সহযোগিতার আশ্বাস দেন।

প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফীর দিকনির্দেশনা ও দোয়ার মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা।

আরআর

রোবট শেখাবে নামাজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ