সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বঙ্গোপসাগরে ৬ ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1478426001আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় নাডার প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে ছয় ট্রলারসহ ৯৮ জেলে নিখোঁজ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি আজ রোববার এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার সকালে গভীর সমুদ্রে ঝড়ো হাওয়ায় ট্রলার নিখোঁজের ঘটনা ঘটলেও আজ দুপুর পর্যন্ত ট্রলারসহ এই জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ট্রলারগুলো হলো, এফবি নুর ভানু, এফবি তামান্না, এফবি আবদুল্লাহ, এফবি মেহেরিন, এফবি নুমানা ও এফবি মায়ের দোয়া।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ট্রলারটি নিখোঁজের খবর তাৎক্ষণিক কোস্টগার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা ফোর্স নিয়ে ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: এনটিভি

এফএফ