সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বিপুল উৎসাহে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘ফিন্যান্স ফেস্ট ২০১৬’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকায়েত রাব্বি, জাককানইবি প্রতিনিধি

najrul_uni

“Learning Today Leading Tomorrow” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে থেকে Finance Fest-2016 এর একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের অর্থ-হিসাব এর পরিচালক প্রফেসর ড: সুব্রত কুমার দে, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সোহেল রানা, মোঃ মাসুদ চৌধুরী, হাবিবুর রহমান, বিজয় চন্দ্র দাস, জুয়েল কুমার রায় সহ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালী শেষে বেলা বারোটা ত্রিশ মিনিটে কেক কাটা হয়। তিনটা ত্রিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন শো, নাচ, গান, রম্যখবর, কৌতুক, নাটক, ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিল ভিডিও প্রতিবেদন ও স্লাইডশো ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ