সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

২৯ দিনে কোরআন মুখস্থ করলেন কলেজ ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

375-janaojana-600x330আওয়ার ইসলাম: সাধারণত একজন কোরাআনী হাফেজ সমগ্র কোরআন শরীফ মুখস্থ করতে সময় নেন দুই কিংবা আড়াই বছরের বেশি।বড়জোর এক বছরের কম সময়,কিন্তু একমাসের কমসময়ে কোরআনী হাফেজ হওয়া দুনিয়ার অন্যরকম রেকর্ড আর এটাই ঘটলো পাকিস্তানে।

স্বল্পসময়ের মধ্যে পুরো কোরআনে কারিম হেফজ (মুখস্থ) করে রেকর্ড গড়লেন পাকিস্তানের এক মেধাবী ছাত্রী।তিনি মাত্র ২৯ দিনে কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন।তার নাম জুয়াইরিয়া।

পাকিস্তানের লাহোর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় বসবাস করেন এই ছাত্রী।অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান জুয়াইরিয়া অসম্ভব মেধাবী ছাত্রী।দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এক মাসেরও কম সময়ে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি। জুয়াইরিয়া গাজিয়াবাদ কলেজের ছাত্রী।গত মাসে কলেজ ছুটির ফাঁকে সে কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয় এবং অল্প সময়ে নিজের লক্ষে পৌঁছাতে পেরেছেন। মাত্র ২৯ দিনে কোরআন হেফজ করে নিজেকে ধন্য মনে করছেনি তিনি।

জুয়াইরিয়ার পিতা ছোটখাটো ব্যবসায়ী। তাদের সংসার চলে প্রচণ্ড অর্থকষ্টে। নিজে বেশি পড়ালেখা করতে না পারলে দুই মেয়েকেই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা। মেয়ের এমন কীর্তিতে তিনি ভীষণ খুশি।

লাহোরের শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তানি এই ছাত্রীর কোরআন মুখস্থের রেকর্ডটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নথিভূক্ত করার আবেদন জানানো হবে।

সূত্র: janaojanabd

এফএফ