সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে চলবে না মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar-world-cupআওয়ার ইসলাম: ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে চলবে না মদ। এমনটাই জানাল দেশটির কতৃপক্ষ।

বুধবার এক বিবৃতিতে আয়োজকরা ফুটবল বিশ্বকাপ চলাকালীন দেশটির রাস্তাঘাট, হোটেল এবং পাবলিক প্লেসগুলোতে কোন ধরনের মদ্যপান করা যাবে না বলে জানায়।

তারা নিশ্চিত করে জানান, এটাই ফাইনাল সিদ্ধান্ত।

জানা গেছে, উপসাগরীয় এই রাষ্ট্রটি বিশ্বকাপ খেলা চলাকালে মাঠের ভিতরেও কেউ যেন মদ নিয়ে প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজর রাখবে। তবে, মাঠের অনতিদূরেই কিছু সংরক্ষিত জায়গা রাখার পরিকল্পনা করছে আয়োজকরা যেখানে পর্যটকরা একটু গলা ভেজাতে পারবেন। আরবী ভাষার পত্রিকা আল-শারক’কে দেওয়া এক সাক্ষাতকারে এসব বিধিনিষেধের কথা জানান আয়োজক কমিটির মহাসচিব আল-তাওয়াদি।

মুসলিম দেশটি বিশ্বকাপের আয়োজক হওয়ায় সেখানে কিভাবে পর্যটকরা তাদের স্বাভাবিক সময়কে উপভোগ করবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আরও একটি তথ্য হলো- গ্রীষ্মকালে দেশটির ১১৩ ডিগ্রী ফারেনহাইটের তাপমাত্রাকে পাশ কাটাতে টুর্নামেন্টি যেন শীতকালে অনুষ্ঠিত হয় এ নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ