সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খেলাফত মজলিস খুলনার সহসভাপতির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_mojlish2খুলনা: খেলাফত মজলিস খুলনা মহানগরী সহসভাপতি, নূরানী শিক্ষাবোর্ড খুলনা বিভাগের পরিচালক আলহাজ্ব মাওলানা রকিবুল ইসলাম ১০ নভেম্বর সকাল সাড়ে ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

মাওলানা রকিবুল ইসলাম স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর খুলনা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর নিরালা গোরস্তানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন খুলনা দারুল উলুমের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোশতাক আহমাদ।

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা এ কে এম আইউব আলী, খুলনা মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমাদসহ সংগঠনের নেতাকর্মী, ওলামায়েকেরাম ও মুসল্লীরা জনাজায় অংশগ্রহন করেন।

খেলাফত মজলিস খুলনা মহানগরী সহসভাপতি আলহাজ্ব মাওলানা রকিবুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র কুরআনের শিক্ষাকে ছড়িয়ে দেয়ার পাশাপাশি সমাজে কুরআনের হুকুম প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মীকে হারালাম।

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ