সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সালাফি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ করল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tru-riligeonআওয়ার ইসলাম: জার্মানিতে সালাফি আদর্শের অনুসারী ইসলামি সংগঠন ‘দ্য ট্রু রিলিজিয়ন’কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সংগঠনটিকে নিষিদ্ধের ঘোষণা দেওয়ার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ১০টি প্রদেশে পুলিশ দুই শ মসজিদ, অফিস ও বাড়িতে তল্লাশি চালায়। খবর রয়টার্সের

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংগঠনটিকে নিষিদ্ধ করার আগে এক বছর ধরে নজরদারি করা হয়। এতে দেখা গেছে, ওই সালাফি সংগঠনের সঙ্গে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা আছে। তাদের কর্মসূচি জার্মানির সংবিধানবিরোধী বলেও আখ্যায়িত করেছে মন্ত্রণালয়।

দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে জার্মানির ছোট-বড় শহরগুলোর কেন্দ্রস্থলে ধর্মীয় বইপুস্তক বিতরণ এবং ধর্মীয় বিষয় নিয়ে জনসাধারণের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করছিল।

সংগঠনটিকে নিষিদ্ধ করার ব্যাপারে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডা ম্যাজেয়ার গতকাল বলেন, ‘জার্মানির মতো গণতান্ত্রিক দেশে ইসলামি কোনো আন্দোলনকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দ্য ট্রু রিলিজিয়ন সংগঠনটির বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সিরিয়া ও ইরাকে গিয়ে আইএসের পক্ষে লড়াই করতে ১৪০ জন জার্মান তরুণকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ডা ম্যাজেয়ার অভিযোগ করেন, দেশজুড়ে উগ্রপন্থীরা এই সংগঠনের ছত্রচ্ছায়ায় একত্র হচ্ছিলেন। তারা ইসলাম ধর্ম প্রচারের আড়ালে ‘বিদ্বেষমূলক বার্তা’ প্রচার ও তরুণদের ‘উগ্রপন্থায় দীক্ষিত’ করছিলেন। তিনি জোর দিয়ে বলেন, যারা ধর্মকে অপব্যবহার করে উগ্রপন্থী মতাদর্শ ছড়ান ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেন, গতকালের অভিযান ছিল তাদেরই বিরুদ্ধে।

জার্মানিতে এই আন্দোলনের অন্যতম নেতা কোলন শহরে বসবাসরত ফিলিস্তিনি বংশোদ্ভূত আবু নাগী। তিনি দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন পাঠ আন্দোলন গড়ে তুলতে ও বিনা মূল্যে বিতরণে দেশজুড়ে কাজ করছিলেন। জার্মানিতে এই সংগঠনটির ৬০টির বেশি কার্যালয় রয়েছে। ২০০৫ সালে গঠিত সংগঠনটিকে জার্মানিতে অনেক আগে থেকে নিষিদ্ধের দাবি উঠছিল।

এর আগে জার্মানিতে ২০০১ সালে ‘দ্য খিলাফত স্টেট’ নামের আরেকটি কট্টরপন্থী ইসলামি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরআর