সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

চোখের পাতা নড়ছে না, শরীরে জমেছে পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসপাতাল থেকে হুমায়ুন আইয়ুব

abdul-jabbar2ঢাকার মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালের ৩য় তলায় ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী।

সকাল থেকেই মাওলানা আবদুল জব্বার আইসিউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন। চোখের পাতা নড়ছে না। অনেকটা ঘোলাটে হয়ে আছে। শরীরে জমেছে পানি। কর্তব্যরত ডাক্তাররা পরিবার ও দায়িত্বশীলদের এমনটিই জানিয়েছেন।

হাসপাতালে উপস্থিত আছেন মাওলানা আবদুল জব্বারের দুই ভাই সোহরাব আলী ও শেখ সরোয়ার হোসেন।

উপস্থিত আছেন মেয়ে ও মেয়ের জামাইসহ অন্যান্য আত্মীয়। বেফাকের পক্ষ থেকে সার্বিক দেখাশোনার জন্য রয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এছাড়াও বিশিষ্ট লেখক মুহাম্মদ যাইনুল আবিদী দুপুরে হাসপাতালে এসেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন মাদরাসার মুহতামিগণ উপস্থিত রয়েছেন।

৮৪ বছর বয়সী মহান এই ব্যক্তিত্ব জীবনের সবকিছু ঢেলে গড়ে তুলেছেন কওমি মাদরাসাগুলোর প্রতিনিধিত্বশীল দেশের সর্ববৃহৎ সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

৫ ভাইয়ের মধ্যে মাওলানা আবদুল জব্বার দ্বিতীয়। মাওলানা আবদুল জব্বারের একজন বোনও আছেন। বাগেরহাট কচুয়া থানার সহবতকাঠি গ্রামর মরহুম নাসিম উদ্দীনের সন্তান মাওলানা আবদুল জব্বার।

একটি ধার্মিক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মহান এই ব্যক্তি ঢাকার বড় কাটারা মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন। তার জীবনের গৌরবময় অধ্যায় রচনা করেছেন বেফাকুল মাদারিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

আরআর

http://ourislam24.com/2016/11/17/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ