সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বেফাক কার্যালয়ে মাওলানা আবদুল জব্বারের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbar5

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের লাশ হলি ফ্যামিলি থেকে কাজলার বেফাক কার্যালয়ের সামনে নেয়া হয়েছে।

জুমা’র নামাজের পর থেকেই দূর দূরান্ত থেকে বেফাকে ছুটে আসছেন কওমি মাদরাসার ছাত্র শিক্ষক, শীর্ষ আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষগণ। শেষ বারের মতো হৃদয়ে এঁকে নিচ্ছেন প্রিয় মানুষটির মুখচ্ছবি।

রাজধানীর মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা ১০ মিনিটে মাওলানা আবদুল জব্বার ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সর্বস্তরের আলেম উলামা, ইসলামি রাজনৈতিক সংগঠন শোক গভীর প্রকাশ করেন। শোক প্রকাশ করেন বেফাকের সভাপতি এবং হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

মাওলানা আবদুল জব্বারের জানাজা নামাজ আজ বায়তুল মোকাররমে এশার জামায়াতের পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে তাকে দাফনের জন্য খুলনার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক একটি সূত্র জানায়।

আরআর 

http://ourislam24.com/2016/11/18/%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC-%E0%A6%AE/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ