সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

লাশ আনা হলো বায়তুল মোকাররমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbar4আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বারের লাশ জানাজার জন্য বায়তুল মোকাররমে আনা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে ফ্রিজিং গাড়িতে করে বেফাক কার্যালয় থেকে এখানে আনা হয়।

বায়তুল মোকাররমে সাড়ে ৭টায় এশার জামাতের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়াবেন বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী।

বিশিষ্ট আলেমে দীন মাওলানা আবদুল জব্বারের জানাজা নামাজ পড়ার জন্য শীর্ষ আলেমগণ বায়তুল মোকাররমে এসে পৌঁছেছেন বলে জানিছেন সেখানে উপস্থিত আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

তিনি বলেন, তার জানাজায় সর্বশ্রেণির ওলামায়ে কেরামের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারি অনেক কর্মকর্তা উপস্থিত থাকবেন।

জানাজা শেষে রাতেই মরহুমের লাশ দাফনের জন্য বাগেরহাটের নিজ গ্রামের উদ্দেশ্যে নেয়া হবে।

আরআর