সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বাগেরহাটে লাশ; অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানাচ্ছে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনাম
আওয়ার ইসলাম

lash_jabbarরাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে ফজরের আজানের আগেই বাগের হাটের কচুয়ার নিজ গ্রামে পৌঁছেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বারের লাশবাহী গাড়ি।

ভোর হতেই তাকে একনজর দেখার জন্য ভিড় করছেন এলাকাবাসী।

তার ছোট মেয়ের জামাতা তানিম হাসান মাহমুদি অাওয়ার ইসলামকে টেলিফোনে জানান, আত্মীয় স্বজন, স্থানীয় উলামায়ে কেরাম, এলাকাবাসী হজরতকে দেখতে লাশবাহী গাড়ির কাছে প্রচণ্ড ভিড় করছে। শোকে কাতর এলাকাবাসীর সকালে অশ্রুসজল নয়নে শেষবার দেখে নিচ্ছেন গুণী এই মানুষটিকে।

পারিবারিক সিদ্ধান অনুযায়ী হজরতের প্রতিষ্ঠিত খলিশাখালি নেযামিয়া মাদরাসা, মঘিয়া নিজস্ব কবরস্থানে তাকে দাফন করা হবে।

অাজ শনিবার সকাল ১১টায় খলিশাখালি নেযামিয়া মাদরাসা, মঘিয়া মাঠেই আবারও তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার ইমামতি করবেন তার মেয়ে জামাতা, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসেন।

জানা যায়, গতরাতে ঢাকা থেকে বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বেফাকের দায়িত্বশীলরা লাশবাহী গাড়ির সঙ্গে বাগের হাটে পৌঁছেছেন।

এইচএ

http://ourislam24.com/2016/11/18/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AC%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE/