শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিয়ানমার মানবতা ধ্বংস করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masudআওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের বর্বর মুসলিমনিধনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানুষহত্যা উসকে দেওয়া নির্মমতা ছাড়া আর কিছু নয়। এই নির্মমহত্যাকাণ্ড বন্ধ না করলে বিশ্বের মানবতাবাদি মানুষেরা জেগে উঠবে।

অবিলম্বে মিয়ানমারে মুসলিমনিধনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি ও বিভিন্ন ধর্মীয় নেতাদের প্রতি দাবি জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, কী কাজ জাতিসংঘের? যদি মানুষ ও মানবতার পক্ষে না দাঁড়াতে পারে- তাহলে এই জাতিসংঘ দিয়ে আমাদের কি লাভ।

ওআইসি ও পৃথিবীর সব ধর্মের নেতাদের মিয়ানমারে শান্তিপ্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিবসহ দায়িত্বশীলদের প্রতি মিয়ানমার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের সাধারণ মুসলমানদের উপর এই নির্মমতা বন্ধ না হলে সমগ্র বিশ্বই ক্ষতিকর এই দাবানলের শিকার হবে।

রবিবার বিকালে এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

শান্তিপ্রিয় বৌদ্ধরা কেন অশান্ত হয়ে উঠছে এ বিষয়ে তদন্তেরও আহ্বান জানান আল্লামা মাসঊদ।

নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মুসলমান কেন নিহত হয়? অংশান সুচি কী করেন? মিয়ানমার চালায় কারা? এ ধরনের প্রশ্ন তুলে আল্লামা মাসঊদ বলেন, মানুষের অধিকার এভাবে ভুলুণ্ঠিত হওয়ার ঘটনা পৃথিবীর সব বর্বরতাকে হার মানায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ