সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি সুদৃষ্টি দিতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর

fulpur9ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামে তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসায় বুধবার রাতে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দিতে গিয়ে সাবেক এমপি, সাবেক ময়মনসিংহ জেলা চেয়ারম্যান, ধারা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অব. বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি সভার প্রধান অতিথি আলহাজ্ব মোঃ এমদাদুল হক মুকুল বলেন, দীনি প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় চলে। এগুলোর প্রতি আমাদের সুদৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, আগে বিদেশ থেকে এসব প্রতিষ্ঠানের নামে নানা ধরনের সাহায্য সহযোগিতা আসত। জঙ্গিদের অপতৎপরতার কারণে দাতারা পিছিয়ে গেছে। ফলে মাদ্রাসাগুলো এখন অর্থ সমস্যায় রয়েছে। এসব প্রতিষ্ঠান আমাদের আত্মার খোরাক যোগায়। এগুলোর প্রতি তিনি সকলকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, সিলেটের মাওলানা আব্দুল মজিদ, মাঝিয়াইলের মাওলানা নূর আহমাদ, গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ইমরান হোসেন, নড়াইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই, তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম, হাজী আব্দুল লতিফ, ইদ্রিস সরকার, কাজী কালাম, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ