বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আজ থেকে অবরোধ চবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chittagong_university

আওয়ার ইসলাম:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যার বিচার দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগ।শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ ধর্মঘটের ডাক দিয়ে পত্রিকায় বিবৃতি দেয় তারা।

দিয়াজের অনুসারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মামুন জানায়, দিয়াজের হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে এ অবরোধের ডাক দিয়েছি।

দাবিসমূহের মধ্যে রয়েছে, দিয়াজ ইরফান চৌধুরী হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ। তদন্তের স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার চৌধুরীকে প্রক্টরিয়াল বডি থেকে দ্রুত অপসারণসহ তাকে চাকুরিচ্যুত করতে হবে।হত্যা মামলার সকল আসামীর দ্রুত গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। পূর্বের ময়না তদন্তের প্রতিবেদন বাতিল করে পুনরায় ময়না তদন্ত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

গত ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দিলেও দিয়াজের পরিবারের সদস্যরা তা প্রত্যাখান করে আদালতে হত্যা মামলা দায়ের করে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ