সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

লোহাগড়ায় ইসলামী ব্যাংকের ৩১২তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami-bankআওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩১২তম শাখা ২৭ নভেম্বর ২০১৬, রবিবার নড়াইলের লোহাগড়ায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো. সিরাজুল করিম, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আলম লিটু এবং উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, লোহাগড়া আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শা. ম. আনয়ারুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ফকির মো. মফিজুল হক, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সম্পাদক সৈয়দ আকরাম আলী আখিদুল, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অজয় কান্তি মজুমদার, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম ও লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. শরিফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন জোনপ্রধান আবু নাছের মোহাম্মদ নাজমুল বারী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

শাখা উদ্বোধনের প্রাক্কালে ২৬ নভেম্বর ২০১৬, শনিবার ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী, ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো. সিরাজুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন জোনপ্রধান আবু নাছের মোহাম্মদ নাজমুল বারী। নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈন উদ্দিন ও লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে হেলাল আহমদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন ও কল্যানমুখী অর্থায়ন সেবার মাধ্যমে জিডিপিতে অবদান রাখছে। তি