সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সীমান্ত খুলে দিতে প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশনের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

privet-madrasaআওয়ার ইসলাম:   বার্মার সরকারের স্পষ্ট মদদে বঞ্চিত ও নিপীড়িত রোহিঙ্গাদের ওপর কালের এই জঘন্যতম নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠে সারা বিশ্ব। প্রতিবাদ ঝড়ের সেই আসন্ন হাওয়া বাংলাদেশও উঠে। একে একে সরব হয় বিভিন্ন সংগঠন। প্রতিবাদের কাতারে আজ যোগ হয়েছে সামাজিক সংগঠন প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশন বাংলাদেশ।

আজ এক মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিবাদ। দুপুর ১২টা থেকে ০১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হয় সংগঠনটির  মানববন্ধন কর্মসূচি। ৩০০ গজ দীর্ঘ এই মানববন্ধনে অংশ গ্রহণ করে ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লিসহ সকল স্তরের আমজনতা।

প্রাইভেট মাদরাসা এ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সভাপতি মাওলানা কারী মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন মুফতি ওহিদুল ইসলাম, মাওলানা শাহাবুদ্দিন সরকার, মাওলানা মুফতি যুল হাসান হাবিব।  এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল হক ছিদ্দিকী, মাওলানা মাহদী হাসান, মুফতি মাওলানা কাওসারসহ আরো অনেক ওলামায়েকেরাম।

মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদীস মাওলানা আজিমুদ্দীন। তিনি তার বক্তৃতায় বার্মায় মুসলিম নির্যাতনের বিবরণ দিয়ে সরকারের কাছে অতিদ্রুত সীমান্ত খুলে দেয়ার  আহবান জানান। তিনি বলেন, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে মানবতাকে রক্ষা করুন।তিনি আরো বলেন, বাংলাদেশের আপামর জনতা তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত। সরকারের মাধ্যমে জাতিসংঙ্ঘের দ্বারা বার্মার মুসলমানদের শান্তিময় সমাধানের দাবী করেন।

সংগঠনের মহাসচিব মুফতি নেয়ামতুল্লাহ আমিন তার বক্তৃতাকালে বলে আপনি সীমান্ত খুলে দিন। মদীনার আনসারদের মতো বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে। ওরা আমাদের জাতি ভাই। ধর্মীয় ভাই। তাদের নির্যাতনে আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব। মানববন্ধনের শেষে বক্তৃতা করেন প্রধান অতিথি শাইখুল হাদীস মাওলানা আজিমুদ্দীন।অবশেষে তিনি দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ করেন।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ