সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে চট্টগ্রামে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_chatআওয়ার ইসলাম: ২ ডিসেম্বর বাদ জুমা আন্দরকিল্লা চত্বরে আরাকানে মুসলিম নিধনের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কর্তৃক বিক্ষোভ সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন কর্তৃক বর্বরোচিত হত্যাকাণ্ড, ধর্ষণ, বাড়ি-ঘর পুড়িয়ে উচ্ছেদসহ জাতিগত নির্মুল অভিযানের বিরুদ্ধে মায়ানমার সরকারের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গা ইস্যু তুলে ধরার জন্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামের দূতাবাস ঘেরাও ও কক্সবাজার মহাসমাবেশে পুলিশি বাধার তীব্র নিন্দা জানায়। সমাবেশ শেষে মিছিলটি আন্দরকিল্লা থেকে চেরাগি পাহাড় মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে দোয়ার মাধ্যমে শেষ হয়।

মিছিলে আগামী ৫ ডিসেম্বর মায়ানমার দূতাবাস ঘেরাও ও ১৮ ডিসেম্বর মায়ানমার অভিমুখী লংমার্চ সফল করার জন্য সর্বস্তরেরর তৌহীদি জনতার প্রতি আহবান জানান।

ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নগর সিনিয়র সভাপতি নুরুল ইসলাম বি এস সি, উপস্থিত ছিলেন ডাঃ রেজাউল করীম রেজা, মুজাহিদ সগীর, নুরুল বশর, ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান কাসেমী সহ ছাত্র আন্দোলনের নগর নেতৃবৃন্দ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ