সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গা হত্যা বন্ধে মাদারিপুরে বিক্ষোভ ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madaripurআওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা এবং বিশ্বব্যাপি মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে আজ বাদ জুমা ‘আমরা রাজৈর পৌরবাসীর’ আহবানে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে বিক্ষোভ মিছিলে রাজৈর উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করেন। বাদ জুমা সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি রাজৈর পৌরসভা অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহে এসে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাওলানা মাহমুদুল হাসান ফখরুল ও মাওলানা মুহাম্মাদউল্লাহ ফাহমি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাজৈর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল ইসলাম, টেকেরহাটের পীর মাওলানা আবুল হাসান আনসারী, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা রাফিউল জামি, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আবুল হাসান, মাওলানা লিয়াকত হোসেন, মাওলানা শেখ মানসুর আলম ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে সৈয়দ ফয়সাল মজিদ রাসেল, জিহাদুর রহমান সবুজ, মশিউর রহমান গাজী প্রমুখ।

madaripur2

সমাবেশে বক্তারা প্রতিবেশী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা নির্যাতন বন্ধ করে তাদের নাগরিক অধিকার দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘ, আন্তজার্তিক মানবাধিকার সংস্থা ও ওআইসির প্রতি আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ