শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অনন্তকাল স্বাধীন থাকতে দুনিয়ার কিছুকাল পরাধীন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান
ফুলপুর থেকে

fulpur10অনন্তকাল স্বাধীন থাকতে হলে দুনিয়ার কিছুকাল সময় পরাধীন থাকতে হবে। নিজের জান এবং মালকে নিজের মনমত ব্যয় করা যাবে না। আল্লাহর হুকুম মত ব্যয় করতে হবে।

শুক্রবার রাতে ময়মনসিংহের ফুলপুরে দিউ বেপারীপাড়া জামে মসজিদ ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান সহ-সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় আরও বয়ান করেন, বিশিষ্ট আলিমে দীন হাফেজ মাওলানা মুজিবুর রহমান, মুফতী আমিনুল ইসলাম মাহবুবী, মুফতী আজিম উদ্দিন শাহ জামালী, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

মাওলানা আবু রায়হান বলেন, আমার চোখ, আমার হাত আমার না। জান্নাতের বিনিময়ে আল্লাহ এগুলো কিনে নিয়েছেন। আমি এগুলোর পাহারাদার। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের নিকট পরাধীন। আল্লাহর হুবুম মত ব্যবহার করতে হবে। দুনিয়ার সামান্য ক’দিন এভাবে পরাধীন জীবন যাপন করতে পারলে অনন্তকাল স্বাধীন থাকা যাবে। জান্নাতে সবাই স্বাধীন থাকবে। কাজেই অনন্তকালের যিন্দেগীতে স্বাধীন থাকতে চাইলে দুনিয়ার ক’দিন পরাধীন থাকতে হবে। নিজের মনমত চলা যাবে না। নিজেকে আল্লাহর মনমত চালাতে হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, মেয়র আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান ও পয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তোফাজ্জল হক সভায় দোয়া নিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

হাফেজ এরশাদুল্লাহর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ইউনুস আলী, মসজিদ কমিটির সভাপতি আলাল উদ্দিন, সেক্রেটারী আমিনুল ইসলাম, ইমাম হাফেজ সাইদুর রহমান, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ