মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

১০টি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একদিন ইবরাহিম ইবনে আদহাম রহ. বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল, হে আবু ইসহাক! আল্লাহ তাআলা কুরআনে বলেন, ‘আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি অথচ আল্লাহ আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না।

ইবরাহিম বিন আদহাম বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে:

১) তোমরা আল্লাহর সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না।
২) তোমরা কুরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।
৩) তোমরা দাবি কর যে রাসুলুল্লাহ সা. কে ভালবাসো কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো।
৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবি কর কিন্তু তোমরা তারই পদাংক অনুসরণ কর।
৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না।
৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।
৭) তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
৮) তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না।
৯) তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
১০) তোমরা মৃতের লাশকে দাফন করো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না।’

[আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮: ১৫,১৬]

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ