সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

কে পাচ্ছেন দেশ গবেষক সম্মাননা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

last_fainalআওয়ার ইসলাম: দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলামের উদ্যোগে ‘এসো দেশকে জানি’ কুইজে যারা বিজয়ী হয়েছেন তাদের নিয়ে চূড়ান্ত পর্ব এবং বিজয় উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

চূড়ান্ত পর্বে লিখিতভাবে ৩০ মিনিটের একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হবে প্রতিযোগিতা পর্ব।

বিজয়ী ১০জনকে দেওয়া হবে ‘দেশ গবেষক’ সম্মাননা সার্টিফিকেটসহ বিশেষ পুরস্কার। অংশ গ্রহণকারীকে শুধু কলম নিয়ে আসলেই হবে। শুধু ২০টি প্রশ্নের উত্তরের পাশে টিক () চিহ্ন দিতে হবে।

প্রতিযোগিতা শেষে শুরু হবে-বিজয় উৎসব। দেশের সঙ্গীত, ছড়া-কবিতাপাঠ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, দেশ গবেষক সম্মাননা ও পুরস্কার বিতরণ ইত্যাদি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব, বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। দেশ অধ্যয়ন কেন্দ্রের সভাপতি মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিজয় উৎসবের সভাপতিত্ব করবেন। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী।

এছাড়াও আলেম, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক সাংবাদিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিজয় উৎসবে নানা আয়োজনের পাশাপাশি কবি ও ছড়াকারদের কণ্ঠে কবিতাপাঠ এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম নিয়ে পাঠকদের বক্তব্যের একটি পর্ব থাকবে।

কুইজ ১ম পর্বে বিজয়ীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আওয়ার ইসলাম ইভেন্ট-এর পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মুরাদ খান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ