শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

পশ্চিমা নগ্নতা ছড়ানোর অভিযোগে ১২ লেখকের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zailআওয়ার ইসলাম: পশ্চিমা নগ্নতা ছড়ানোসহ পতিতাবৃত্তি ও বিকৃত চিন্তা চেতনা প্রচারের অভিযোগে ইরানে ১২ লেখককে কারাদণ্ড দিয়েছে।

একেক জনের ৫ মাস থেকে শুরু করে ৬ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় আদালত। সোমবার মাহমুদ তারাভাট নামে এক আইনজীবি ‘ইলনা’ নিউজ এজেন্সিকে এ তথ্য জানান।

রায়ে দণ্ডিতদের বিরুদ্ধে পতিতাবৃত্তিকে উৎসাহ দান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট এবং পশ্চিমা নগ্ন সংস্কৃতি বিস্তারের অভিযোগ আনা হয়।

কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তদের অনেককেই বিদেশে ভ্রমণ এবং সংবাদপত্রের কাজে নিষিদ্ধ করা হয়। এমনকি অনেককে ছবি তোলায়ও ২ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্প্রতি ইরান পশ্চিমা সংস্কৃতির চর্চা এবং অমুসলিম আচরণের উপর নিষেধাজ্ঞাও জারি করে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সংযত থাকার উপর গুরুত্বারোপ করে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এই নির্দেশ জারি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমকে নির্দেশ করে এ বছরের শুরুর দিকে আয়াতুল্লা আল খামেনি এক বিবৃতিতে বলেন, ‘এটি সত্যিকারের একটি যুদ্ধক্ষেত্র। ধর্মীয় নেতা এবং আদর্শবান ছাত্রদেরও এই যুদ্ধক্ষেত্রে প্রবশ করা উচিৎ অন্যায় আচরণগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোার জন্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ