সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হাটহাজারিতে শনিবার বৈঠক : আসতে পারে ঐক্যের ফর্মুলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikriti

আওয়ার ইসলাম :  সবার মতামতের ওপর ভিত্তি করে কওমি সনদের স্বীকৃতির জন্য বেরিয়ে আসতে পারে ঐক্যের ফর্মুলা । দীর্ঘ বছর কওমি শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই সামনে আসে কওমি সনদের স্বীকৃতির বিষয়টি।

শনিবার শনিবার চট্রগ্রামের হাটহাজারিতে কওমি সনদের স্বীকৃতির জন্য ঐক্যের ফর্মুলা খোঁজতে একটেবিলে বসছেন কওমি মাদরাসা কেন্দ্রিক চার বোর্ডের প্রতিনিধিরা।

ঐক্যের এই বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সভাপত্ত্বিত করবেন। বৈঠকে  সরকার গঠিত কওমি মাদরাসা শিক্ষা কমিশনের কো-চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদসহ উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রামের ইত্তেহাদুল মাদারিসের সভাপতি ও দারুল মা’আরিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী,  মহাসচিব ও পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া গহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমীন, উত্তরবঙ্গের তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি মাওলানা আরশাদ রাহমানী, সিলেটের আযাদ দীনি এদারার সেক্রেটারি মাওলানা আবদুল বাছিত বরকতপুরীসহ কওমি মাদরাসার বোর্ডগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসেন কাসেমী,  মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নব মনোনীত বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ উপস্থিত থাকবেন  বলে জানা গেছে।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ