মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শহরের ৮২ ভাগ শিশুই শাস্তির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shisuআওয়ার ইসলাম: বাংলাদেশের শহরাঞ্চলের ১ থেকে ১৪ বছর বয়সী ৮২ শতাংশের বেশি শিশু মানসিক আগ্রাসন কিংবা শারীরিক শাস্তির মুখোমুখি হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা, ইউনিসেফের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

শহরাঞ্চলে শিশুদের অবস্থা নিয়ে পরিচালিত এই জরিপে ১৭.৬ শতাংশ শিশু মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয় বলে উল্লেখ করা হয়।

জরিপে দেখা যায়, শহরাঞ্চলে ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের প্রায় ৩৩ শতাংশ বিবাহিত।

মূলত শহরাঞ্চলে শিশুদের স্বাস্থ্যগত, সামাজিকসহ নানা বিষয়ের দিকে আলোকপাত করা হয়। জরিপে বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরের তথ্যও পৃথকভাবে তুলে ধরা হয়েছে।

বস্তিবাসী শিশুরা তুলনামূলক বেশি শারীরিক শাস্তির মুখোমুখি হলেও বস্তির বাইরের শিশুদের মধ্যেও এই সংখ্যা কম নয়। বস্তিবাসীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ এবং বস্তিবাসীর বাইরে ৮২ শতাংশ শিশু শাস্তির মুখোমুখি হয়।

জরিপ অনুযায়ী, বাংলাদেশের শহরাঞ্চলের ১-৫ বছর বয়সী ২০ শতাংশের বেশি শিশুর ওজন ইউনিসেফ নির্ধারিত আন্তর্জাতিক মানের চেয়ে কম এবং ২৬ শতাংশের বেশি শিশুর উচ্চতা মানদণ্ডের তুলনায় কম।

পৃথকভাবে সিলেটের শহরাঞ্চলে শিশুদের মধ্যে কম ওজন এবং উচ্চতার হার সবচেয়ে বেশি দেখা গেছে। সেখানে ৩৫ শতাংশ শিশুর উচ্চতা এবং প্রায় ২৬ শতাংশ শিশুর ওজন মানদণ্ডের তুলনায় কম।

বাংলাদেশের শহরাঞ্চলের ২০ হাজার বাড়িতে এই জরিপ চালানো হয়।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ