সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

শাবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shabiআওয়ার ইসলাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে পাওয়া গেল বিপুল পরিমাণ অস্ত্র। রোববার রাতভর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও বহিরাগত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই পুলিশের সহযোগিতায় এ ধরনের অভিযান চালানো হয়েছে। এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশি পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে। তবে কোনও বহিরাগতকে আটক কিংবা পাওয়া গেছে কিনা এ বিষয়ে তিনি না সূচক উত্তর দেন।

শাহপরাণ হল থেকে ৪৩টি জিআইপাইপ ও ১৪টি দা পাওয়া গেছে। বঙ্গবন্ধু হল থেকেও বিশাল পরিমাণে দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তবে কোনো কারণ ছাড়াই এ ধরনের অভিযানকে হয়রানি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম হাসান জাকিরুল ইসলাম।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে তারা এ অভিযান চালিয়েছেন।

আরআর

আইএস মারার নামে ৯০ ইরাকি সৈন্য মারল যুক্তরাষ্ট্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ