সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুসলিমদের নির্যাতনের কথা লেখায় ওয়েবসাইট বন্ধ করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2muslimদিদার শফিক: চীন সরকার সে দেশের মুসলমানদের একটি প্রিয় ও সর্বাধিক প্রচারিত ওয়েবসাইট ‘ঝংমুওয়াং’ বা ‘২মুসলিমডটকম’ বন্ধ করে দিয়েছে।

সে দেশের মুসলমানদের উপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অমানবিক নির্যাতনের প্রতিবাদে ওয়েবসাইটটিতে একটি পোস্ট করায় সেটি বন্ধ করে দিয়েছে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন ওয়েবসাইটটির কর্মকর্তারা।

২০০৩ সাল থেকে চীনের মুসলমানদের অনলাইন নেটওয়ার্ক হিসেবে কাজ করে আসছিল ‘ঝংমুওয়াং’ (Zhongmu Wang) বা ‘২ মুসলিমডটকম’ (2muslim.com)। বুধবার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে ‘সাইটটি রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে’ বলে একটি বার্তা প্রদর্শিত হয়।

সাইটটির দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও হাত ছাড়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। একটি অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে ‘অস্বাভাবিক’ ও অন্যটিতে প্রবেশ করতে গেলে ‘প্রয়োজনীয় নির্দেশনা মান্য করা হয়নি’ বার্তা প্রদর্শিত হচ্ছে।

সরকারি পরিসংখ্যান মতে চীনে ২ কোটি ৩০ লাখ মুসলমান বসবাস করে। বেসরকারি তথ্য মতে চীনে কমপক্ষে ৫ কোটি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। এ তথ্য সঠিক হলে চীন শীর্ষ ১০টি মুসলিম রাষ্ট্রের ১ টি হবে। অথচ চীন সরকার এদের ওপর নিয়মিত পর্যবেক্ষণসহ ইবাদতে হস্তক্ষেপ করে থাকে এবং অকথ্য নির্যাতনের খবরও পাওয়া যায়।

আরআর