শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BD-Khelafot-Logo-01-294x165আওয়ার ইসলাম: ১৭ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় মুহাম্মদপুর টাউন হল পার্ক মাঠে আরাকানে মুসলিম গণহত্যার প্রতিবাদে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, ইসলামী আন্দোলনের যুগ্ন-মহাসচিব মাওলানা এটি এম হেমায়েত উদ্দীন, জামিআ মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, জামিআ রাহমানিয়ার প্রধান মুফতি মুফতি হিফজুর রহমান, মিরপুরের দারুস সালাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ূম, জামিআ ওয়াহিদীয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ যুবায়ের, আদাবর মাদরাসার মুহতামিম মুফতী মাহমুদুর রহমান, মুহাম্মদিয়া আশরাফুল মাদারিসের মুহতামিম মুফতি মুহাম্মদ ইসমাঈলসহ আরো উলামায়ে কেরাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে অংশ গ্রহণের জন্য দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক নেতা-কর্মী ও ঈমানদার তাওহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ