শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় সংগীত চলার সময় বসে থাকায় গ্রেফতার ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokআওয়ার ইসলাম: সিনেমা শুরু হওয়ার আগে পর্দায় জাতীয় সংগীত চলার সময় সিটে বসে থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের কেরেলা অঙ্গরাজ্যের ত্রিভানদ্রাম শহরে এ ঘটনা ঘটে বলে বুধবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা সিনেমা দেখতে যান। সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত চলার সময় বেশ কিছু দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন না করে তাদের নিজেদের সিটে বসে থাকেন। জাতীয় সংগীত অবমাননাকারী এমন ১২ জনকে গ্রেফতার করা করা হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সুপ্রিম কোর্ট সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে এ সময় দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের নির্দেশ‍না দেওয়া হয়েছে। এ বিধি অমান্য করলে রয়েছে শাস্তির ব্যবস্থা। ১৯৬০-৭০ দশকে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন ও দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি যথাযত মর্যাদায় পালন করা হতো। কিন্তু বর্তমানে তা আগের মতো পালন কর‍া হয় না।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ