শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

শুক্রবারই মাদরাসা বন্ধ চায় আসাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asam_shukrabarআওয়ার ইসলাম: আসামের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদরাসার ছুটি শুক্রবারের পরিবর্তে রবিবার করার পর থেকেই চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। মুসলিমদের বিভিন্ন সংগঠন শুক্রবারই সাপ্তাহিক ছুটির জন্য দাবি জানাচ্ছেন। সেই দাবিতে আন্দোলন জোড়ালো হচ্ছে আসাম ও কলকাতায়।

সেই বিক্ষোভের শুরু হয়েছে বাংলায়। শুক্রবার কলকাতার অাসাম ভবনে রাজ্যের সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান আসামের মুখ্যমন্ত্রীকে রবিবারে ছুটির দ্রুত প্রত্যাহারে দাবীতে স্বারকলিপি জমা দেন।

আসাম ভবনে স্মারকলিপি জমা দেবার পর তিনি বলেন, ‘১৯৫৬ সালে একটি আইনে বলা হয় মাদরাসার  ছুটি শুক্রবার হবে। আর তাছাড়া  সংবিধানের অধিকারকে অবমাননা করেছেন আসামের শিক্ষামন্ত্রী। তারই তীব্র  প্রতিক্রিয়া জানিয়ে আসামের মুখ্যমন্ত্রীকে স্বারকলিপি দিলাম।’

এসময় কামরুজ্জামানের সাথে আব্দুল মোমিন, সুখনন্দ সিং আলুওয়ালিয়া, হাফেজ নাজমুল আরেফিন, বাবর হোসেন, হাজি সিরাজ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: টিডিএনবাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ