শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসলামী ব্যাংকগুলোয় অলস অর্থ সাড়ে ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taka-bundle (1) copy

গোলাম রাব্বানী : ইসলামী শরিয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোয় ১১ হাজার ৪০১ কোটি টাকার অলস অর্থ পড়ে রয়েছে। বাজারে চাহিদা না থাকায় বিনিয়োগ করা যাচ্ছে না। এর বিপরীতে আমানতকারীদের অর্জিত মুনাফা থেকে লভ্যাংশ দিতে হচ্ছে। এতে ব্যাংকগুলোর আয় কমে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২৪ কোটি টাকা। যেখানে শুধু ইসলামী শরিয়াভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোয় অতিরিক্ত তারল্য রয়েছে ১১ হাজার ৪০১ কোটি টাকা, যা মোট অতিরিক্ত ১১ শতাংশের বেশি। আগের ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের তুলনায় এ তারল্যের পরিমাণ ৮০২ কোটি টাকা বেশি।

বর্তমানে দেশে পুরো মাত্রায় ইসলামিক ব্যাংকিং পরিচালনা করছে ৮টি। ৯টি বাণিজ্যিক ব্যাংক ইসলামী শাখা খুলে এ ব্যাংকিং পরিচালনা করছে। ৮টি বাণিজ্যিক ব্যাংক আলাদাভাবে ইসলামী উইন্ডোজ খুলে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব মিলে দেশে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে মোট ১ হাজার ৫১টি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, ইসলামী ব্যাংকগুলোর বিকাশের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে তাদের তদারকিও করা হচ্ছে। এটি একটি নতুন ধারণার ব্যাংকিং হিসেবে দেশে প্রসার লাভ করছে।

সূত্র জানায়, সবচেয়ে বেশি অতিরিক্ত তারল্য রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। তাদের অলস তারল্যের পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। এ ছাড়া আল আরাফাহ ইসলামী ব্যাংকে রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে প্রায় ৩০০ কোটি টাকা। ইসলামী ব্যাংকের শাখাগুলোয় প্রায় ৫০০ কোটি টাকা আর ইসলামী ব্যাংকের উইন্ডোজে প্রায় ৫০০ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে।

দেশে বর্তমানে ব্যাংকিং খাতের উল্লেখযোগ্য একটি অংশ পরিচালনা করছে ইসলামী ব্যাংকগুলো। এর মধ্যে ব্যাংকিং খাতের মোট আমানতের ২২ শতাংশ, ঋণের ২৪ শতাংশ, কৃষি ঋণের ২২ শতাংশ, রেমিট্যান্সের ৩৭ শতাংশ এবং মোট শাখার ১১ শতাংশ রয়েছে ইসলামী ব্যাংকগুলোর।  আমাদের সময়

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ