মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কর্মজীবী নারীর ৮৪ শতাংশই যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

women_workerআওয়ার ইসলাম: দেশের যানবাহনে চলাচল করেন এমন নারীদের শতকরা ৮৪ ভাগ কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন বলে অ্যাকশন এইডের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

রবিবার বিকালে রাজধানীর স্পেকট্রা কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।

নারীদের নিরাপদ যানবাহন ব্যবস্থা খুব প্রয়োজনীয় জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মজীবী নারীদের বেশিরভাগই পাবলিক যানবাহন ব্যবহার করেন। কিন্তু এই যানবাহন ব্যবহারে তাদের পড়তে হয় নানা সমস্যায়। তাই নারীদের জন্য নিরাপদ যানবাহন ব্যবস্থা খুব প্রয়োজনীয়।

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে, যেসব নারী যানবাহনে চলাচল করছেন তাদের ৮৪ শতাংশই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে আগে আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের অধিকার রক্ষায় আইনের সঠিক প্রয়োগের কোনো বিকল্প নেই। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে।

সেমিনারে নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর বলেন, নগরকে নারীবান্ধব করতে হলে অবশ্যই মনে-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এছাড়া সব পরিবহন মালিক, শ্রমিক ও নগর কর্তৃপক্ষকে সচেতন হতে হবে।

এ সময় স্থপতি মোবাশ্বের হোসেইন আইনের প্রয়োগের ওপর জোর দেওয়ার বিষয়ে তাগিদ দিয়েছেন। তিনি বলেন, আইন প্রয়োগে সবার জন্য সমান ব্যবস্থা থাকতে হবে। সবাইকে আইন মানতে যদি সরকার বাধ্য করতে পারে, তাহলেই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে যানবাহনে নারী হয়রানির সমাধান সম্ভব, যদি আইনের সঠিক প্রয়োগ থাকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ