সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুসলিম নারীদের সমর্থনে মার্কিন খৃস্টান নারীদের অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

markin_women_muslim_studentআওয়ার ইসলাম: ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ এবং মুসলমানদের সাথে তাদের একাত্মতা ঘোষণার জন্য আমেরিকার একটি খৃস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৩ সপ্তাহ যাবত হিজাব পরিধান করেছে।
ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের প্রতিবাদ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মরমন চার্চের অধীনস্থ উটাহ প্রদেশের 'ব্রেরিঙ্গাম ইয়াং' বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন সপ্তাহ যাবত এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। খৃস্টান শিক্ষার্থীদের এই পদক্ষেপে সেখানকার মুসলিম শিক্ষার্থীরা বিস্মিত হয়েছেন।

'ব্রেরিঙ্গাম ইয়াং' বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা মরমন চার্চের সাথে জড়িত এবং শিক্ষার্থীরা মিডিল ইস্ট স্টাডিজে অধ্যয়নরত।

সচেতন শিক্ষার্থীরা এই বিষয়ে বলেছেন, বৈষম্যের মোকাবেলা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উন্নতি করার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বলেছেন, মুসলমানরা একা নয়।

শিক্ষার্থীরা ফেজবুকে 'Wednesdays with hijab' নামে পেজও চালু করেছে। এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদেরও তাদের সাথে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং মুসলমানদের সাথে তাদের একাত্মতা প্রকাশের জন্য প্রতি বুধবারে হিজাব ব্যবহার করার কথা ঘোষণা দিয়েছেন।

তারা আরও জানান, প্রতি বুধবারে হিজাব ব্যবহার পদক্ষেপ আগামী বছরেও অব্যাহত থাকবে।

সূত্র: ইকনা