শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মেশিনে নাপাক কাপড় ওয়াশ করলে পাক হয় কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dry_cliner_kaporদিদার শফিক: কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি ওয়াশ করার পদ্ধতির ওপর নির্ভর করে। সাধারণত কাপড়ে থাকা ময়লা বা নাপাকি পানি দিয়ে ধুয়ে নিলে কাপড় পবিত্র হয়ে যায়।

আর অধিকাংশ ড্রাই ক্লিনারের পদ্ধতি হল মেশিনে কাপড় ও পাউডার দিয়ে ঢাকনা বন্ধ করে দেওয়া হয়। তারপর সুইচ অন করে দিলে মেশিনের ভেতর কাপড়গুলো ঘুরতে থাকে।এভাবে কাপড় ঘুরার ফলে কাপড় থেকে ময়লা বের হয়ে যায়। তারপর পানির লাইন খুলে দেওয়া হয় ফলে এক দিক দিয়ে পানি প্রবেশ করে আর অন্যদিক দিয়ে পানি বের হয়ে যায়। ড্রাই ক্লিনারের এ পদ্ধতিটি কাপড়ে পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত করার নামান্তর।

ড্রাই ক্লিনারে কাপড় ধোয়ার পদ্ধতিটি যদি উপর্যুক্ত পদ্ধতিটির অনুরূপ হয়ে থাকে যার মাধ্যমে ময়লা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে।

এ ক্ষেত্রে উত্তম হল, যে যেখানে কাপড় ওয়াশ করে থাকে সেখানের ওয়াশ করার পদ্ধতি কী তা জেনে নেওয়া এবং কোন মুফতি সাহেবের কাছ থেকে মাসয়ালা জেনে নেওয়া।

আদ্দুরুল মুখতার:১/৫৪১ যাকারিয়া, আলমগিরি ১/৯৭-৯৮, আল বাহরুর রায়েক: ১/৪১১।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ