শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শেরপুরে লক্ষাধিক মুসল্লির সমাগমে সিরাতুন নবী সা. অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দীন
শেরপুর প্রতিনিধি

sherpur8সোমবার (১৯ ডিসেম্বর) শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও ওলামায়ে কেরামের উদ্যোগে সিরাতুননবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা জেনাইদ আল হাবিব।

তিনি বলেন, সীমান্ত রক্ষার জন্য যেমন বর্ডার গার্ড বাহিনীর প্রয়োজন, তেমনি দ্বীনকে টিকিয়ে রাখার জন্য হক্কানী আলেম নামের অতন্ত্র প্রহরী দরকার। আর এই অতন্ত্রর প্রহরীর দায়িত্বে আছে আহলুস সুন্নত ওয়াল জামাত তথা দেওবন্দি ওলামাগণ। দেশ থেকে সম্পদ রক্ষার জন্য যেমন সজাগ দৃষ্টি রাখতে হয়, তেমনি দ্বীনের মধ্য থেকে কোন কিছু যেন কমবেশি না হয় এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান ফরায়েজী।

জোনায়েদ আল হাবিব রাত ২ টার দিকে মঞ্চে উঠে প্রায় ১ ঘন্টা ওয়াজ করেন।  ৩ টার দিকে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত ঘেষণা করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ