বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গর্ভধারিণী নারীর ভ্রুণ পড়ে গেলে তার ইবাদতের হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vrun_nariমুফতি দিদার শফিক: অনেক সময় স্বেচ্ছায় বা অনিচ্ছায় গর্ভবতী নারীর ভ্রুণ পরে যাওয়ার ঘটনা ঘটে। ইসলামি শরিয়তসম্মত কোন বিশেষ কারণ ছাড়া ভ্রুণপাত করা মারাত্মক গোনাহের কাজ।

তবে অনিচ্ছায়-বা শরিয়তসম্মত কোন কারণে ভ্রুণপাত হলে তখন দুটি বিষয় সামনে আসে। ১. ভ্রূণের কী হুকুম? ২. যে মহিলার ভ্রুণপাত হল তার নামাজ-রোজার কী হুকুম?

দুটি বিষয়ই নির্ভর করে ভ্রুণের আকার-আকৃতি ধরনের ওপর। ভ্রুণ যদি এমন পর্যায়ের হয় ভ্রুণে মানব অঙ্গ-প্রত্যঙ্গের কোন অংশ বিশেষ গঠিত হয়ে যায়। হাত, পা, নখ, চুল বা অন্য কোন অঙ্গ স্পষ্টভাবে প্রকাশ পেলে এ ভ্রুণ মানব সন্তান হিসেবে বিবেচিত হবে। এই ভ্রুণকে গোসল, কাফন ও দাফন দিতে হবে।

আর যে নারীর মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ পাওয়া ভ্রুণ গর্ভপাত হয়েছে সে নারীর ভ্রুণপাতের আগে-পরের নির্গত রক্তকে নিফাস বলে অভিহিত করা হবে। রক্তক্ষরণ হওয়া দিনগুলোতে সে নামাজ পড়বে না। রোজার সময়ে ভ্রুণপাত হলে পরে রোজা কাজা করে নিবে। আর ভ্রুণে মানব অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত না হলে সে ভ্রুণ মানব সন্তান হিসেবে বিবেচিত হবে না।

তবে মানব সন্তানের সম্মানার্থে কাপড়ে পেচিয়ে মাটিতে দাফন করা উচিত। এমন ভ্রুণপাতে নারীর জরায়ু থেকে ক্ষরিত রক্তকে নিফাস বলা হবে না। তখন লক্ষ করতে হবে, ভ্রুণপাতের আগে মাসিক কবে হয়েছে? ১৫ দিন বা তার চেয়ে বেশি অতিবাহিত হয়েছে কিনা?

ভ্রুণপাত পরবর্তীকালীন রক্তক্ষরণ কমপক্ষে তিন দিন হলে এ রক্তক্ষরণকে হায়েজ হিসেবে গণ্য করা হবে। আর উপর্যুক্ত শর্তগুলোর কোন একটি পাওয়া না গেলে ক্ষরিত রক্ত ইস্তেহাজা অর্থাৎ রোগের কারণে নির্গত রক্ত হিসেবে ধর্তব্য হবে। হায়েজ হলে নামাজ মাফ। রোজা পরে কাজা করতে হবে। আর ইস্তেহাজা হলে নামাজ-রোজা সব পালন করতে হবে।

এমদাদুল ফাতাওয়া ১/১০২-১০৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ