শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বেলুচিস্তানে আবুধাবি যুবরাজের গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jubaraj_abudhabiআওয়ার ইসলাম: বেলুচিস্তানে আবুধাবির যুবরাজ শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান হামলার শিকার হয়েছেন। তিনি পাকিস্তানের বেলুচিস্তানে পাখি শিকারে গিয়েছিলেন।

ডন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের একটি দল যুবরাজের গাড়িবহর লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ আহত হননি।

নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট হামলার দায় স্বীকার করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে গুলি ছোড়ার পর আরব শিকারিদের ওই এলাকায় শিকার না করার বিষয়ে সতর্ক করে দেয় বিদ্রোহীরা। মঙ্গলবার বেলুচিস্তানে কয়েকশত মানুষ আরব শিকারি দলের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আরব শিকারিরা পাখিদের অস্তিত্ব বিপন্ন করে তুলছে এবং ফসলের ক্ষতি করছে। মধ্যপ্রাচ্যের যুবরাজ ও তাদের ধনকুবের বন্ধুরা এই পাখিগুলোর মাংসকে কামোদ্দীপক বলে মনে করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ