শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসরাইলি বসতি বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imageআওয়ার ইসলাম: ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ও পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি নির্মাণ কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানিয়ে করা মিশরের একটি খসড়া প্রস্তাব বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে। ২০১১ সালে একই ধরণের প্রস্তাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের ভেটো পাওয়ার প্রয়োগ করে তা বাতিল করে দেয়। ফলে এখন আবার এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।

মিশর গতকাল বুধবার রাতে এ খসড়া প্রস্তাব উত্থাপন করে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এক্ষেত্রে জাতিসংঘ বরাবরই বলে আসছে যে, ইসরাইলের এ ধরনের বসতি নির্মাণ অবৈধ এবং তারা এ ধরনের কার্যক্রম বন্ধে বারবার ইসরাইলের প্রতি আহবান জানিয়ে আসছে। গত কয়েক মাস ধরে সেখানে বসতি নির্মাণের কাজ আরো জোরদার করা হয়েছে বলেও জাতিসংঘ কর্মকর্তারা জানান। মিশরের এ খসড়া প্রস্তাবে ইসরাইলের বসতি নির্মাণ কাজ দ্রুত বন্ধের দাবি জানানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ