শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

‘ট্রাম্পকে গুলি করে হত্যা করেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_nihotoআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে একজন গাড়িচালককে হত্যায় অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি গুলি চালিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছেন। সোমবার নিউইয়র্কের টমকিনস আদালতে তিনি এই দাবি করেন। ৮ নভেম্বর ৫২ বছর বয়সী এক ইউপিএস (ইউনাইটেড পার্সেল সার্ভিস) ড্রাইভারকে হত্যার দায়ে তাকে আটক করা হয়।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, হত্যায় অভিযুক্ত ৩৮ বছর বয়সী জাস্টিন বার্কলি আদালতে উপস্থিত হয়ে বলেন, ‘আমি গুলি চালিয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছি।’ বিচারক জন রাউলি এই অদ্ভুত দাবি প্রত্যাখ্যান করে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। ওই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি।

প্রসিকিউটর জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর রাত ১টার দিকে ওয়ালমার্ট স্টোরের সামনে গুলি চালিয়ে উইলিয়াম স্কুমাচার নামে এক ইউপিএস ড্রাইভারকে হত্যা করেন বার্কলি। এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশের দিকেও গুলি ছোড়েন ওই ব্যক্তি। ঘটনার আট ঘণ্টা পর তাকে আটক করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ