শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জার্মানিতে হামলাকারী সন্দেহভাজন আনিস ইতালিতে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barlin_germaniআওয়ার ইসলাম: ইটালি থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস বাজারে লরি চালিয়ে যে ব্যক্তি হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে মিলানে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।

তার এই নিহত হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আশা করা হচ্ছে।

সন্দেহভাজন ওই হামলাকারীর নাম আনিস আমরি।

বলা হচ্ছে, শুক্রবার ভোর রাতে পুলিশ একটি রেল স্টেশনের বাইরে নিয়মিত টহল দেওয়ার সময় তাকে থামায়।

তারপর যখন তাকে পরিচয়পত্র দেখাতে বলা হয় তখন সে গুলি চালাতে শুরু করে। এতে একজন পুলিশ অফিসার আহত হয়েছেন।

তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়।

ইটালির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, নিহত এই ব্যক্তির আঙ্গুলের ছাপের সাথে সন্দেহভাজন হামলাকারী তিউনিসিয়ান আনিস আমরির আঙ্গুলের ছাপ মিলে গেছে।

জার্মান পুলিশ নিশ্চিত করেছে, লরির ভেতর থেকে আনিস আমরির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বার্লিনে চালানো ওই হামলায় ১২ জন নিহত হয়। আহত হয়েছে আরো ৪৯ জন।

অন্যদিকে, আরো একটি বড় ধরনের হামলার পরিকল্পনার সন্দেহে জার্মান পুলিশ ওবেরহাউজেন থেকে আরো দু'জনকে আটক করেছে।

-বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ