শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ট্রাম্পের প্রশংসা করলেন সাদ্দাম কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saddam_raghatআওয়ার ইসলাম: ইরাকে বর্তমান বিশৃঙ্খল অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাগহাদ সাদ্দাম হোসেন। তবে দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনি।

তার ভাষায়, 'নতুন প্রেসিডেন্ট তার পূর্বসূরীদের চেয়ে ভিন্ন হবেন। লোকটি কেবল নেতৃত্ব দেয়ার অবস্থানে পৌঁছেছে। তবে তাতেই মনে হচ্ছে, তার রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে।'

বাবা সাদ্দাম হোসেনের মৃত্যুর ১০ বছর পর প্রথম বারের মতো মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে কথাগুলো বলেন রাগহাদ সাদ্দাম হোসেন।

২০০৩ সালে ইরাকের পতনের পর জর্দানের রাজধানীতে আশ্রয় নেন রাগহাদ। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সিএনএনকে ফোনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'ইরাকে আমার বাবার প্রতি যে ভুল করা হয়েছে এ ব্যাপারে অত্যন্ত সজাগ ট্রাম্প।

ট্রাম্পের প্রশংসা করলেও ইরাক হামলা ও দেশটির বর্তমান অবস্থার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও তার দেশকে (যুক্তরাষ্ট্র) দায়ী করেন রাগহাদ সাদ্দাম হোসেন।

বাবার মৃত্যুর ব্যাপারে রাগহাদ বলেন, 'এটা এমন এক মৃত্যু যা আমাকে, আমার সন্তানকে, আমার বোনদের ও তাদের সন্তানদের এবং যারা তাকে ভালবাসে তাদের সবাইকে গর্বিত করে।'

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ইরাক যুদ্ধের বিরোধিতা করেন তিনি। এ কারণেই তার সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেন সাদ্দাম কন্যা।ে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ