সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বন্ধ হচ্ছে সাড়ে পাঁচশো পর্ন সাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-pornআওয়ার ইসলাম: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি জানিয়েছে সরকারের নির্দেশে দেশে অন্তত সাড়ে পাঁচশো পর্ন-সাইট বন্ধ করা হচ্ছে। খবর বিসিসি বাংলা

বিটিআরসির মিডিয়া ও প্রযুক্তি বিভাগের পরিচালক মো: সারওয়ার আলম বলেছেন, "কোন সাইট ক্ষতিকারক তা যাচাইবাছাইয়ের জন্য একটি কমিটি আছে, ওই কমিটির পর্যালোচনা ও নির্দেশের ভিত্তিতেই দেশের প্রায় সাড়ে পাঁচশো পর্ন-সাইট বন্ধ করা হচ্ছে। দেশের যুবসমাজের অবক্ষয় রোধে এ উদ্যোগ নেয়া হচ্ছে।"

এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি তালিকা বিটিআরসির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়ে দেয়া হয়েছে। তালিকাভুক্ত পর্ন ওয়েবসাইটগুলো বন্ধে কাজও করছে বিটিআরসি।

বেশ কিছুদিন আগেই বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান যে দেশের পর্ন ওয়েবসাইট বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার।

তবে তখন কয়েকটি দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তারানা হালিমকে উদ্ধৃত করে এ সংবাদও প্রকাশ হয় যে বাংলাদেশে পর্ন সাইটে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার কথা ভাবছে সরকার।

আর এ খবর নিয়ে নানা আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারানা হালিম জানান যে ওই বক্তব্য তিনি দেননি।

তিনি ফেসবুকে লিখেছিলেন "পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। পর্ণ সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়।"

তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল বিভিন্ন পর্ন ওয়েবসাইটের তালিকা করা হচ্ছে।

জানা যাচ্ছে, তালিকাভুক্ত সাইটগুলোর মধ্যে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্নসাইটগুলোই বেশি, তবে কয়েকটি বিদেশি সাইটও রয়েছে তালিকায়।

বিটিআরসি বলছে, এ সংক্রান্ত কমিটি ওয়েবসাইটের তালিকা করাসহ পুরো বিষয়টি তদারকি করছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ নেয়া হবে।

আরআর