সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হাঁড়কাপা শীতে ইজতেমার মাঠেই রাতদিন অবস্থান করছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ

chatga2_ijtema‘ভরা পৌষের খোলামাঠে হাঁড়কাপানো শীত ও ঠাণ্ডা বাতাস উপেক্ষা করে ৯০বছর বয়েসে অসুস্থ শরীর নিয়ে মোবাল্লীগদের উৎসাহ ও প্রেরণা যোগাতে তাদের সাথেই সাধারন ময়দানে অবস্থান করছেন হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)। এই তথ্য জানিয়েছেন, হযরতের প্রেস সচীব মাওলানা মুনির আহমদ।

গতকাল থেকেই তাবলীগ জামাআতের আঞ্চলিক ইজতেমা চট্টগ্রামের হাটহাজারী চারিয়া মাঠে তিনি রাত দিন চটের সামিয়ানার নিচে অবস্থান করছেন। তিনদিন শেষে আখেরি মুনাজাত শেষ করেই হযরত দারুল উলূম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে ফিরবেন বলে হযরত ইচ্ছে প্রকাশ করেছেন।

এখবর পেয়ে চট্টগ্রামের আলেম উলামারা দলে দলে ছুটে আসছেন বিছানা পত্র সহ ময়দানের দিকে। দ্বীনদ্বার মানুষজন হযরতকে মাঠে এভাবে রেখে বাড়িতে থাকাটা যেন সেনে নিতে পারছে না। সবাই ইজতেমাতে চল। আল্লামা আহমদ শফির মতো ময়দানে থাক। এমন আওয়াজ উঠেছে সর্বত্র।

দ্বীনের জন্য তার এই কষ্ট মোজাহাদা মোবাল্লীগদের মাঝে প্রেরনা সঞ্চার করেছে। টয়েলেট, অযু ইস্তেন্জাসহ নানা কষ্ট এই বয়েসে শায়েখ বরদাশত করে নিয়েছেন হাসিমূখে। তার এই উপস্থিতি পুরো মাঠের উপর যেন এক বটের ছায়া। রমহতের এক মায়েবী বোকে আগলে নেয়া পরশ। এতে করে চট্টগ্রাম ইজতেমার খুরুজ ও দাওয়াতের মেহনতে সবাই বিপুল উৎসাহ পেয়েছেন।

হযরতের সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্যে সকলে দোয়া করবেন।’

লেখকের ফেসবুক থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ