সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওদের মুখেও নতুন বইয়ের হাসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur13ফুলপুর প্রতিনিধি: সারা দেশের মতো ময়মনসিংহের ফুলপুরেও বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এম এ হাকিম সরকারসহ বড় বড় মানুষ ছোট কচিকাঁচাদের হাতে নতুন বই তুলে দেন।

এ সময় শিশুরা আনন্দে মেতে ওঠে। কোন কোন প্রতিষ্ঠানে বই প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, উপজেলার ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা, কাজিয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজিয়াকান্দা মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম কেন্দ্র, ঠাকুরবাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঠাকুর বাখাই উচ্চ বিদ্যালয়, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে, ফুলপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ভাইটকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে তিনি ও সঙ্গীয় অতিথিবৃন্দ শিশুদের হাতে নতুন বই তুলে দেন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ উদ্যোগে বই উৎসব পালন করে। এ সময় একটা উৎসবমুখর পরিবেশের অবতারণা হয়। বড়দের হাত থেকে বই পেয়ে ধন্য শিশুরা খুশিতে মেতে ওঠে তখন। আগামী দিনে এ উৎসব বই পড়ার ক্ষেত্রে তাদের প্রেরণা যোগাবে বলে অভিভাবক ও সুধীমহল মনে করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ