সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

চাহিদা পূরণ না করায় ইসলামি পত্রিকা পাঠক হারাচ্ছে; পরিবেশ অনুকূলে না থাকায় কাজ করতে পারছে না পত্রিকা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি পত্রিকা পরিষদ। ইসলামি পত্রিকা ও সম্পাদকদের সংগঠন। ইসলামি পত্রিকাগুলোর সার্বিক উন্নয়ন ও মান বর্ধনে কাজ করে সংগঠনটি। কাগজগুলোকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখায়। জোগায় উদ্দীপনা। প্রতিষ্ঠার পর বেশ উদ্যমী দেখা গেলেও বর্তমানে সংগঠনটি কার্যক্রমে নেই। ইসলামি ম্যাগাজিনগুলোও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যা সাধারণ মানুষদের আত্মার খোরাক যুগিয়েছে। কিন্তু কেন এই পরিস্থিত এসব নিয়ে ইসলামি পত্রিকা পরিষদের সহ-সভাপিত মুফতি আবুল হাসান  শামসাবাদীর সঙ্গে কথা বলেন দিদার শফিক।

ইসলামি পত্রিকাগুলো দিনদিন পাঠক হারাচ্ছে। ব্যর্থ হচ্ছে নতুন পাঠক ধরতে। এর কারণ কী জানতে চেয়েছিলাম সংগঠনটির সভাপতি ও এক সময়ের তুমুল জনপ্রিয় মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদীর কাছে।

তিনি বললেন, ইসলামি পত্রিকাগুলা শুধু যে পাঠক ধরে রাখতে পারছে না বিষয়টি এমন নয়, কিছু কিছু পত্রিকাও হারিয়ে যাচ্ছে। এর পেছনে মোটা দাগের কয়েকটা ত্রুটি তো অবশ্যই আছে। কিছু পত্রিকা হারিয়ে যায় আর্থিক সঙ্কটের কারণে। কয়েকটা সংখ্যা প্রকাশের পরই থেমে যায়। এ সমস্যা এড়াতে হলে পত্রিকা প্রকাশের শুরুতেই টাকা-তহবিল নিয়ে নামতে হয়। এটা তো পত্রিকা সংশ্লিষ্টদের সমস্যা, পত্রিকা প্রকাশ করতে যে অর্থ  খরচ হয় পত্রিকা বিক্রি করে সে অর্থ ওঠে আসে না। এজেন্টদের কাছেও অনেক টাকা পড়ে থাকে। তাই পত্রিকাগুলো মাঠে টিকিয়ে রাখা খুবই কঠিন।

আর পাঠক ধরে রাখতে ব্যর্থ হওয়ার মূল কারণ তো হচ্ছে- একটি পত্রিকা থেকে পাঠক যা চায় সম্পাদকরা তা পাঠককে দিতে সক্ষম হচ্ছে কিনা এটা বিবেচ্য। পত্রিকার ধরণ, গ্যাটাপ, লেখার মান ঠিক না থাকলে পাঠক ধরে রাখা যায় না। পাঠকের চাহিদা, পত্রিকার উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর নির্ভর করে পত্রিকার পাঠকপ্রিয়তা ধরে রাখা বা হারানোর বিষয়টি।

ইসলামি পত্রিকাগুলোকে সচল রাখতে পত্রিকা পরিষদের উদ্যোগ কী এবং বর্তমানে কোন কর্মসূচি হাতে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পত্রিকা পরিষদের কাজ হলো, লেখক প্রশিক্ষণ কর্মশালা, পরিষদ সদস্যদের নিয়ে সম্মেলন, ভাববিনিময় ও পরামর্শসভার আয়োজন করা। এক সময় সাড়ম্বরেই এগুà